“প্রযুক্তিকে সহজ ও সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলার স্বপ্ন থেকেই ‘বগুড়া টেক হাব’-এর যাত্রা শুরু। আমি দীর্ঘ ৫ বছর দেশের একটি স্বনামধন্য সফটওয়্যার কোম্পানি Spate Initiative Limited এর হেড অফিসে কাজ করার অভিজ্ঞতা নিয়ে এখন নিজ শহর বগুড়ায় এই প্রতিষ্ঠান শুরু করেছি, যাতে স্থানীয় ব্যবসা, স্কুল ও প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক মানের প্রযুক্তি সেবা পেতে পারে খুব সহজে ও সাশ্রয়ীভাবে। আমি বিশ্বাস করি—প্রযুক্তি কেবল বড় শহরের জন্য নয়, প্রতিটি জেলা-উপজেলার মানুষের হাতেও তা পৌঁছে দেওয়া উচিত।
‘বগুড়া টেক হাব’ শুধু একটি ব্যবসা নয়, এটি আমার অভিজ্ঞতা, ভালোবাসা ও দায়িত্ববোধের একটি রূপ। আপনার আস্থা ও সহযোগিতা আমাদের অনুপ্রেরণা। আসুন, একসাথে বগুড়াকে ডিজিটাল করে তুলি।”
— মোঃ নাঈম হোসেন
প্রতিষ্ঠাতা ও পরিচালক, "বগুড়া টেক হাব"